স্মার্টফোনে এখন শুধু ভালো Camera বা দ্রুত Processor থাকলেই হচ্ছে না। ফোনের ভেতরেই AI দিয়ে ছবি ঠিক করা, কথা অনুবাদ করা, লেখা সংক্ষেপ করা কিংবা কণ্ঠস্বর বুঝে কাজ করার মতো সুবিধাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
এই কাজগুলো আরও দ্রুত করার জন্য Arm Lumex নামে নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে Arm। একই সঙ্গে মোবাইল গেমের আলো, ছায়া ও ছবিকে আরও বাস্তব দেখানোর দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
Arm এর অফিসিয়াল তথ্য অনুযায়ী, Lumex এ নতুন C1 CPU এবং Mali G1 Ultra GPU ব্যবহার করা হয়েছে। vivo এবং OPPO ইতিমধ্যে এই প্রযুক্তি ব্যবহার করে ফোন বাজারে এনেছে।
ফোনের ভেতরেই AI এর কাজ হবে দ্রুত
Lumex এর C1 CPU তে SME2 নামে বিশেষ প্রযুক্তি রয়েছে। সহজভাবে বললে, এটি AI এর প্রয়োজনীয় হিসাব ফোনের Processor দিয়েই দ্রুত করতে সাহায্য করে।
এর সুবিধা ইতিমধ্যে বাস্তব ফোনেও দেখা যাচ্ছে। Arm বলছে, vivo X300 সিরিজে Lumex ব্যবহারের ফলে সরাসরি ভাষা অনুবাদ প্রায় ২০ শতাংশ এবং ছবি শনাক্ত করার কাজ প্রায় ৩০ শতাংশ দ্রুত হয়েছে। OPPO Find X9 সিরিজেও কণ্ঠস্বর শনাক্ত করার কাজে উন্নতি দেখা গেছে।
Google ও এই প্রযুক্তি কাজে লাগাচ্ছে। Arm এর তথ্য অনুযায়ী, SME2 চালু থাকা অবস্থায় Google এর Gemma 3 একই ফোনে কথোপকথনের সময় AI উত্তর তৈরির কাজে ছয় গুণ পর্যন্ত বেশি গতি দেখিয়েছে।
ফোনের বদলে Computer এর ভেতরেই শক্তিশালী AI চালানোর দিকেও এখন বড় পরিবর্তন হচ্ছে। TechnicalBD তে ASUS এর নতুন Laptop এ সরাসরি বড় AI Model চালানোর প্রযুক্তি নিয়েও বিস্তারিত জানিয়েছি।
মোবাইল গেমের ছবিও হবে আরও বাস্তব
Lumex এর আরেকটি গুরুত্বপূর্ণ অংশ Mali G1 Ultra GPU। এটি মূলত ফোনের Graphics সামলাবে।
Arm বলছে, নতুন GPU তে আগের তুলনায় Ray Tracing এর ক্ষমতা প্রায় দ্বিগুণ হয়েছে। ফলে গেমের আলো, ছায়া এবং পানিতে বা কাঁচে তৈরি হওয়া প্রতিফলন আরও বাস্তব দেখানো সম্ভব হবে। Fortnite এবং Genshin Impact এর মতো গেমেও এই প্রযুক্তির সুবিধা পাওয়া যাচ্ছে।
ভবিষ্যতে Arm এর GPU তে AI ব্যবহার করে গেমের ছবির মান আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। এতে কম শক্তি ব্যবহার করেও ভালো Graphics পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।
Gaming প্রযুক্তি কত দ্রুত এগোচ্ছে তার আরেকটি উদাহরণ TechnicalBD এর Samsung Odyssey G8 6K Gaming Monitor নিয়ে আমাদের প্রতিবেদনেও দেখা যাবে।
সাধারণ ব্যবহারকারীর লাভ কোথায়?
সবচেয়ে বড় সুবিধা হলো, অনেক AI কাজ ফোনের ভেতরেই করা সম্ভব হবে। সব তথ্য বারবার অনলাইনের Server এ পাঠানোর প্রয়োজন কমলে কাজ দ্রুত হওয়ার পাশাপাশি ব্যক্তিগত তথ্য ফোনের ভেতরে রাখার সুযোগও বাড়তে পারে।
তবে Arm নিজে Smartphone তৈরি করে না। তাদের প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের Processor এবং ফোন তৈরি করে। তাই Lumex এর সুবিধা সব ফোনে একই রকম হবে এমন নয়।
সব মিলিয়ে ভবিষ্যতের Smartphone এর লড়াই শুধু কে বেশি দ্রুত, সেখানে আটকে থাকছে না। কম Battery খরচ করে ফোনের ভেতরে দ্রুত AI চালানো এবং সুন্দর Gaming Graphics দেওয়াই এখন নতুন প্রতিযোগিতার জায়গা হয়ে উঠছে।

